1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

আমতলী ৫০ শয্যা হাসপাতাল,১৫০শয্যায় উন্নীতকরণের দাবিতে এনসিপি’র মানববন্ধন!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪০৩ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এনসিপি’র প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

বুধবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশা ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী উপজেলার এনসিপি’র প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ, মো: হাসিব,মো: বায়েজিদ, ইনজামাম উল হক আবিদ,
মো: মেহেদী, মো: বাহার প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, গত তিন মাসে ডেঙ্গুতে অন্তত ৭০ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসক সংকটে সামান্য অসুস্থ হলেও রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে। ফলে উপজেলার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া এনসিপি’র আমতলী উপজেলা প্রতিনিধি আরোও অভিযোগ করে বলেন, আমরা সরেজমিনে জেনেছি রোগীরা ওয়াশরুম ব্যবহার করতে ক্লিনারকে ২০-৫০ টাকা দিতে হয়।এটা খুব দু:খজনক!রোগীদের ভোগান্তি দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।

তারা আমতলীর ৫০ শয্যার হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করা,আইসিইউ চালু এবং চিকিৎসক-নার্স সংকট নিরসনের দাবি ও জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved