1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

৭ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেতাগী আস্তানা শরীফে ১১৫ তম মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ Time View

মোঃ রিদুয়ান চৌধুরী

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৫ তম পবিত্র মহান ১৩ রবিউল আউয়াল পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম মাহফিল রবিবার, ০৭ সেপ্টেম্বর,২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে । এই উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ব্যাপক কর্মসূচী আয়োজন করা হয়েছে।   আয়োজনের ১ম পর্বে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নির্দেশিত দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক,এলাকার সর্বস্তরের জনসাধারন,মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহনে বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভা যাত্রা সহকারে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হবে। জুলুছের নেতৃত্ব প্রদান করবেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য , হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।


‎জুলুসটি বেতাগী আস্তানা শরীফ হতে শুরু হয়ে বেতাগী চম্পাতলী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,চুয়েট, কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে কদলপুর হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হবে । অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, বাদে আসর হতে মিলাদ মাহফিল ও বাদে এশা আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ ।


‎দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দরবার এ বেতাগী আস্তানা শরীফের ভক্ত ,আশেকিন ,আত্নীয় স্বজন সহ সকল  সুন্নী মুসলমানদের জুলুসে অংশগ্রহন ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মাহফিলে অংশগ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।


‎পাশাপাশি ১২ রবিউল আউয়াল শরীফ বিশ^ ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম জশনে জুলুসে বিশেষ করে; আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহনের জন্য এবং ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোকে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved