1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

রংপুরে মানিক হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫১২ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর দর্শনা এলাকার অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিকের হত্যার প্রতিবাদে সুবিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার ২৫ই অক্টোবর সকাল সাড়ে ১১টায় নগরীর দর্শনা মোড়ে মানববন্ধন করেন ১৫নং ওয়ার্ড বাসি,
এর আগে গত ২০২৩ সালের ২মে রংপুর সিটির ১৫নং ওয়ার্ড ইসলামপুরে টাকা ধার দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে মানিক মিয়াকে হত্যা করা হয়।
পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজাহাট থানায় বাদী হয়ে একটি মামলা করে মানিক মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার পপি। মামলার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় ২০২৩সালে ২২মে এলাকাবাসী ও ব্যবসায়ীরা দর্শনা মোড়ে একটি মানববন্ধন করে।এর প্রেক্ষিতে একই মাসের ২৭তারিখে হত্যাকারী মমিন মিয়াকে নগরীর হরিরামপুর এলাকা থেকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ।
কিন্তু পরবর্তীতে অল্প কিছুদিন পরেই জামিন পেয়ে কারা মুক্তি হয়। হত্যাকারী বর্তমানে মমিন মিয়াসহ হত্যায় জড়িত আসামিরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। নিহত মানিক মিয়ার স্বজনরা এবং এলাকাবাসী হত্যাকারী মমিনসহ জড়িতদের পুনরায় গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবিতে নগরীর দর্শনা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
নিহত মানিক মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার পপি মানববন্ধনে দাঁড়িয়ে বলেন,আমি এমন কোন প্রমাণ নাই যা প্রশাসনের কাছে দেই নাই।এরপরেও আমার স্বামীর হত্যাকারীদের বিচার হচ্ছে না।আসামীরা প্রকাশ্যে দিনে দুপুরে আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়।আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে আছি।বাচ্চাদের স্কুল কলেজে পাঠাতে ভয় পাই। প্রশাসন সরকার আর আপনাদের সবার কাছে হাতজোড় করে আবেদন করছি আমার স্বামীর হত্যাকারীদের সুবিচার যেনো করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর সিটির ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফীসহ এলাকাবাসীর পক্ষে আক্কেলপুর তরুন সংঘের সভাপতি রাসেল আহমেদ,দর্শনা মোড় অটো পার্টস ব্যবসায়ী আপেল মাহমুদ,রাজিব আহমেদ,মর্জিনা বেগমসহ স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা,প্রত্যেকেই হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved