1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক!

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৪০৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরিমল সরকার।

‎শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

‎পরে ঘটনাটি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।

‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
‎উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved