1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
শরীরের ভাঁজে জমে থাকা ঘামের নীরব উষ্ণতা যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষার ভাষা! বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সহ সভাপতি আহমেদ শাকিল দেশজুড়ে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ তাণ্ডব! বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি

বউ আমার বউ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭১০ Time View

মোহাম্মদ আলী (বি.কম)

বউ আমার বউ ,
ভাল-মন্দ না বুঝে,
কেন তুমি,
এত বেশি কথা কও।
সংসার সংসার করে,
সংসার পরিচালনা নিয়ে,
দুশ্চিন্তা দুর্ভাবনায়,
তর্কে বিতর্কে,
আমার সাথে ব্যস্ত রও।
কবিতা লেখালেখি ছাড়,
মানবিক কাজ আর না কর,
এবার সংসারের হাল ধর।
কবিতা লেখালেখি,
মানবিক কাজ করে যাহারা।
প্রশংসিত সম্মানিত হয় তাহারা,
প্রশংসা আর সম্মান দিয়ে,
কি লাভ হবে,
সংসার যদি ঠিকঠাক না চলে,
অভাব অনটনে পড়িবে যখন,
কেউত আর খোঁজখবর,
নিবে না তখন।
পরিবারের লোকজন,
অসুস্থ হবে যখন,
কি করে চিকিৎসা,
করাবে তখন।
তাইত বলি,
কবিতা লেখালেখি ছাড়,
সংসারের হাল ধর,
অভাব অনটনে পড়িবে যখন,
কি করে সন্তানের লেখাপড়া,
সংসারের সকল খরচ,
বহন করিবে তখন।
কবিতা লেখালেখি করে যাহারা।
উদাসীন হয়ে,
অভাব অনটনে পড়ে তাহারা।
আর্থিক সংকটে পড়ে,
ছেলেকে চিকিৎসা করে,
বাঁচাতে পারেননি।
নিজেও উন্নত চিকিৎসা,
করতে পারেননি যিনি,
বিদ্রোহী কবি,
কাজী নজরুল ইসলাম তিনি।
বউ আমার বউ,
আমার কথা বুঝে লও,
সংসার নিয়ে তুমি আর,
দুশ্চিন্তা দুর্ভাবনা না কর,
সৃষ্টিকর্তার ওপর নির্ভর কর।
রিজিকের মালিক যিনি,
মহান সৃষ্টিকর্তা তিনি,
আমাদের রিজিকের,
সকল ব্যবস্থা করবেন যিনি,
মহান সৃষ্টিকর্তা তিনি।
বউ আমার হাসি দিয়ে,
জড়িয়ে ধরে কয়,
আমার আর সংসার নিয়ে,
দুশ্চিন্তা দুর্ভাবনা না রয়।
মহান সৃষ্টিকর্তা যেন,
আমাদের সহায়ক হয়।
চল আমরা,
নিশ্চিন্তায় নিরভাবনায়,
তর্ক বিতর্ক বাদ দিয়ে,
আনন্দ-উল্লাসে,
হাসি-খুশি সুখ-শান্তিতে,
জীবন যাপনে ব্যস্ত রয়।
মহান সৃষ্টিকর্তার যেন,
আমাদের সহায়ক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved