1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে চোরাই দুটি মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ‘দাদা চোর চক্রের’ দুই সদস্যকে আটক করা হয়েছে। পরে শনিবার (৩১ অক্টোবর) তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন পন্ডিত (৩৯), পিতা মৃত বারেক পন্ডিত এবং মো. বাবুল সরদার (৪০), পিতা মো. সুলতান সরদার। তারা দুজনই উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান এলাকার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বাউফলের ফোরকান মোল্লার (৬৫) দুটি মহিষ বর্গা পালন করার জন্য দেন শাজাহান চৌকিদার (৬৫) কে। গত ১৪ মে রাতে সূর্যমণি ইউনিয়নে শাজাহান চৌকিদারের গোয়ালঘর থেকে মহিষ দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।

পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই মহিষ দুটি উদ্ধার এবং শাহিন পন্ডিত ও বাবুল সরদারকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা এলাকায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চক্রটি নদী ও সাগরে চুরি-ডাকাতির সঙ্গেও জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved