1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

দায়িত্ব পালনে সাফল্যের এক বছর পার করলেন আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাফল্যের সাথে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করলেন ।

আইজিপি মহোদয়ের বর্ষপূর্তির এ মাহেন্দ্রক্ষণে সহকর্মীরা আয়োজন করেছে ভালোবাসায় ভরা আন্তরিকতাপূর্ণ স্মৃতিসুধাময় এক অনাড়ম্বর অনুষ্ঠানের। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আজ সোমবার (০২ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একজন ন্যায়নিষ্ঠ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহান সৃষ্টিকর্তার প্রতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজ আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আইজিপির দায়িত্ব দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করায় সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, সকল পর্যায়ের সহকর্মী দায়িত্ব পালনকালে আমাকে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আমার কর্মকালে যদি কোন অর্জন থেকে থাকে তাহলে তা সকল সহকর্মীর। আর ব্যর্থতা থাকলে বাহিনী প্রধান হিসেবে তা আমার।

পুলিশ প্রধান বলেন, আমরা সবাই মিলে ভাল কাজ করছি বলেই দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশ পুলিশ অনেক এগিয়েছে। এজন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমাদের আরো ভালো করার সুযোগ রয়েছে। আগামী দিনে আরো এগিয়ে যেতে হবে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য, জনগণের জন্য দায়িত্ব পালন করছেন। এজন্য বাহিনী প্রধান হিসেবে আমি গর্ববোধ করি। তিনি আগামী দিনেও যথাযথভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, কনস্টেবল থেকে শুরু করে সকল পদমর্যাদার পুলিশ সদস্য আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে তা আরো সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চ এর প্রধান (অতিরিক্ত আইজিপি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), এন্টিটেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি (হেডকোয়ার্টার্স) খন্দকার লুৎফুল কবির বিপিএম, পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ আইজিপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটিকে স্মৃতিময় করে রাখতে একটি কেক কাটা হয় এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved