1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে ফেইসবুকে অশালীন মন্তব্যের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ Time View

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে অশালীন ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, কোষাধ্যক্ষ আলী হোসেন খান, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসাইন, শাহ এস এম ফরিদ, মোঃ দোলন মিয়া, আশরাফুল আলম প্রমূখ
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া গত বুধবার বাড়ী জগন্নাথপুর গ্রামে অবস্থিত আছিম শাহ (রাঃ) এর মাজারের বাৎসরিক ওরসে’ গাঁজার গন্ধ ও জুয়ার আসর, গান বাজনা তো আছেই’ বলে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন।

আমরা কোন অলি আউলিয়ার বিপক্ষে নই উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, উক্ত পোস্টকে কেন্দ্র করে মাজারের অতি উৎসাহিত কিছু লোক বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়াকে জড়িয়ে আপত্তিকর পোস্ট সহ মিথ্যা তথ্যের মাধ্যমে ফেইসবুকে নানা ভাবে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা অত্যান্ত মানহানিকর ও স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি স্বরূপ।
সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া
দীর্ঘ দিন ধরে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতার মত মহান পেশার সাথে জড়িত রয়েছেন।
সামাজিকভাবেও এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।
তাকে সামাজিকভাবে হেয় করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অশালীন পোস্ট দেয়া হয়েছে বলে আমরা মনে করছি।
নেতৃবৃন্দ এমন অশালীন পোস্ট পরিহার করে ফেইসবুকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যতায় কঠোর আন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved