1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

পাইকগাছার কপিলমুনিতে পালিত হলো রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯০ তম তিরোধান দিবস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৫৪৯ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পাইকগাছার কপিলমুনিতে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো দক্ষিণ খুলনার অন্যতম সমাজ সেবক স্বর্গীয় দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০ তম তিরোধান দিবস। ১৯৩৫ সালের এ দিনে ক্ষণজন্মা মানুষটি এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। আধুনিক কপিলমুনির স্থপতি বিনোদ তাঁর কর্ম জীবনের সঞ্চিত প্রায় সকল অর্থ ব্যয় করেছিলেন সমাজ সেবায়। জীবনের প্রতিটি সময় তিনি এলাকার মানুষের কল্যাণ করার ভবাবনায় বিভোর ছিলেন। ব্রিটিশ সরকার তাঁর সমাজ সেবার স্বীকৃতি সরুপ তাকে ”রায় সাহেব” উপাধীতে ভূষিত করেছিলেন।খুলনা জেলার পাইকগাছা উপজেলার অবহেলিত জনপদ কপিলমুনি গ্রামে জন্ম নেন দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু। পিতা যাদব চন্দ্র সাধু ও মাতা সহচরী দেবী। পিতা মাতার ৪ সন্তানের মধ্যে তিনি ছিলেন ৩য়। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী পিসি রায় প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশচন্দ্র ইনষ্টিটিউটে ৬ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন বিনোদ বিহারী সাধু।,তারপর মাত্র ১৪ বছর বয়সে ব্যবসা শুরু করেন। বিজ্ঞানী পি সি রায়ের পরামর্শে ব্যবসা শুরু করেন এবং ব্যাপক সফলতা অর্জন করেন। এলাকার মানুষের জন্য নিজ খরচে প্রতিষ্ঠা করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির,ভরত চন্দ্র হাসপাতাল, যাদব চন্দ্র দাতব্য চিকিৎসালয়, অমৃতময়ী টেকনিক্যাল স্কুল, লেদ, সুগার মেশিন,বাজারের মধ্যভাগে পানীয় জলের জন্য ৬ বিঘা বিশাল পুকুর ও নিজ নামে প্রতিষ্ঠা করেন বিনোদগঞ্জ বাজার। এদিকে প্রয়াত এই দানবীরের মৃত্যু দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে বৃহস্পতিবার কপিলমুনি বাজারের সকল দোকানপাঠ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গণে স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় আবক্ষ মুর্ত্তিতে মাল্যদান,১০ টায় শোক র‌্যালি,১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা- কয়রার)সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।বক্তব্য রাখেন এবং বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাজারের ব্যবসায়ী,শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved