1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

মার্কিন নির্বাচন : কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫১৬ Time View
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। আজ আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হলেও নয় কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছে।

মোট ভোটারের প্রায় অর্ধেক আগাম ভোট দিলেও মঙ্গলবার সকাল থেকে শত শত ভোটার বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। স্কুল, লাইব্রেরি থেকে শুরু করে নানা জায়গায় এবার ভোটকেন্দ্র বসানো হয়েছে।

বিবিসি জানায়, মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। অঙ্গরাজ্যটি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০১৬ সালে অল্প ব্যবধানে জিতেছিলেন রিপাবলিকান ট্রাম্প। এদিকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

তবে নিউইয়র্ক সিটির ব্রুকলিন হেইটসের কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। সেখানে সেন্ট ফ্রান্সিস কলেজে ভোট কেন্দ্র বসানো হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়ও কেন্দ্র ছিল অনেকটা ভোটারশূন্য।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, নাকি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতবেন- তা দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী। এর মধ্যেই সোমবার রাতে শেষ প্রচারে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, আরেকটি বিজয় পেতে যাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মিশিগানে গ্র্যান্ড র‌্যাপিডসে বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচার শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি মহান বিজয় পেতে যাচ্ছি।’

২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় শেষ প্রচার চালিয়েছিলেন তিনি। এবারও সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved