1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৭ Time View

মোঃ আল-আমিন ইসলাম

নীলফামারীর ডোমার উপজেলায় সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০২ এপ্রিল) রাত ১১টার দিকে ডোমার পৌরসভার মডেল স্কুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় ওই সাংবাদিককে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সহ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ডোমার পৌরসভাধীন মডেল স্কুল পাড়া এলাকার মৃত বাঙ্গুরু মামুদের ছেলে তরিকুল ইসলাম (৫০)। গোপন সংবাদের ভিত্তিতে বোড়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, “গতকাল খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেলে আহত সাংবাদিকের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডোমার পৌরসভাধীন মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল একই এলাকার তরিকুল ইসলামের মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মশিয়ার ও তার ছেলেরা সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজাকে তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। অসুস্থ থাকায় তিনি যেতে না চাইলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের লোকজন সহ পরকীয়ায় জড়িতরা তাকে খুঁটিতে বেঁধে মুখ চেপে ধরে নির্যাতন চালায়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
দুই ঘণ্টার টানা নির্যাতনের ফলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সাংবাদিক রাজা। পরে এলাকাবাসী পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক রাজাকে রক্ষা করতে গেলে স্বাধীন নামের এক যুবকও হামলার শিকার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved