1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
ভুয়া জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ শরীরের ভাঁজে জমে থাকা ঘামের নীরব উষ্ণতা যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষার ভাষা! বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সহ সভাপতি আহমেদ শাকিল দেশজুড়ে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ তাণ্ডব! বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ব্যালন ডি’অর স্বপ্নের দলের মনোনয়নে রাইট উইংয়ে মেসি, লেফটে রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ Time View

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে কর্তৃপক্ষ।

যেখানে ইতোমধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।

এরই লক্ষ্যে আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। যেখানে রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। আর লেফট উইংয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ডের মূল স্ট্রাইকারের ভূমিকায় অন্য অনেকের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদো নাজারিও।

ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল। আগামী ১৭ ডিসেম্বর এই স্বপ্নে একাদশটি ঘোষণা করা হবে।

নিচের আক্রমণভাগের তিন ক্যাটাগরির মনোনয়নপ্রাপ্তদের নাম দেওয়া হলো:

রাইট উইং: বেকহ্যাম, জাইরজিনহো, বেস্ট, কিগান, ইতো, ম্যাথিউস, ফিগো, মেসি, গ্যারিঞ্চা, রোবেন।

লেফট উইং: ব্লোকহিনে, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দাজিস, রোনালদিনহো, গিগস, রুম্মেনিগ্গস, অঁরি, স্তোইছকভ।

সেন্টার ফরোয়ার্ড: বার্গক্যাম্প, গার্ড মুলার, ক্রুইফ, রোমারিও, ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, কোচিস, জর্জ ইউয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved