1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬৭৫ Time View

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে আজ বুধবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন।

আজ বুধবার ইসলামী ঐক্যজোট বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেছে।

রাজধানীর মোহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, এ কে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

এ ছাড়া ঢাকার বাইরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ভোলা, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved