1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান প্রদান পলাশবাড়ীতে মানবাধিকার লঙ্ঘন ও বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও মিথ্যা চাঁদা দাবির অভিযোগে সাইবার ট্রাইবুনালে মামলা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি!

কলারোয়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল করিম আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৪০ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ক্রমেই গতি পেয়েছে মাদকবিরোধী অভিযান। পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় বর্তমানে মাদকবিরোধী অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিন অভিযান চলছে। মাদক কারবারিরা নতুন কৌশলে ও নতুন ধরনের মাদকদ্রব্যের কারবার শুরু করলেও কঠোর নজরদারিতে তা ধরা পড়ছে। ‘জিরো টলারেন্স’নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ।এর ধারাবিকতায় সাতক্ষীরা কলারোয়া সীমান্তে থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক হয়েছে। আজ ২১শে জুলাই শুক্রবার উপজেলার সীমান্তবর্তী গয়ড়া বাজার থেকে আটক হওয়া এই ব্যক্তির নাম আব্দুল করিম (৫৪)।
তিনি উপজেলার গয়ড়া গ্রামের মৃত অম্বত আলির ছেলে। ফেন্সিডিল কারবারি হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে জানা যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান শুক্রবার ‘কলারোয়া মিডিয়া সেল’ নামের হোয়াটসআপ গ্রুপে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved