1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

ডেঙ্গু জ্বর,মাথা ব্যাথা করনীয় কি?- ডা: মো: আব্দুল আহাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০২ Time View

স্বাস্থ্য ডেক্স:

ডেঙ্গু জ্বর এডিস মশা দ্বারা সংক্রামিত একটি ভাইরাল রোগ। ডেঙ্গু আক্রান্ত মশা কামড়ানোর ৪-১০ দিন পরে লক্ষণগুলি শুরু হয়।

লক্ষণ:
® তীব্র জ্বর
® তীব্র মাথাব্যাথা
® চোখের পিছনে ব্যাথা
® জয়েন্টে ব্যাথা
® মাংসে ব্যাথা
® শরীরে লাল দাগ দেখা যাওয়া
® রক্তপাতের প্রবণতা
( কিছু ব্যক্তি নাক দিয়ে রক্তপাত, মাড়ি থেকে রক্তপাত বা সহজে ঘা হতে পারে)

এই উপসর্গগুলোর সব গুলো নিয়ে আসতে পারে অথবা যেকোনো একটা নিয়েও আসতে পারে।

ডায়াগনস্টিক টেস্ট:
© NS1 antigene for Dengue
© Ig M, Ig G for Dengue

চিকিৎসা:
ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই।

® রোগীদের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে,
® প্রচুর তরল খাবার ও পর্যাপ্ত পানি পান করতে হবে,
® নাপা জাতীয় ওষুধ দিয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখাতে হবে,
® প্লাটিলেট কাউন্ট খুব বেশি কম হলে ফ্রেস ফ্রোজেন প্লাজমা বা প্লাটিলেট লাগতে পারে।

মনিটরিং:
রোগের যে কোনো খারাপ অবস্থা ইভালুয়েশন করার জন্য রক্তের CBC পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতালে ভর্তি:
গুরুতর ডেঙ্গু, যা ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা ডেঙ্গু শক সিন্ড্রোম নামেও পরিচিত, এই ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এবং কিছু ক্ষেত্রে আই সি ইউ তে লাইফ সাপোর্ট লাগতে পারে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ ডেঙ্গুর উপসর্গ অনুভব করেন, দেরি না করে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন।

ডা: মো: আব্দুল আহাদ
এম,বি,বি,এস (সি ইউ)
রেসিডেন্ট, এম,এস (নিউরোসার্জারী)
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকা।
ব্রেইন, স্পাইন(মেরুদণ্ড), নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, মাথা ব্যাথা, কোমড়ে ব্যাথা, খিচুনি বা মৃগীরোগ,ব্রেইন টিউমার ও নিউরো-ট্রমা রোগের চিকিৎসক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved