1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক

ডেঙ্গু জ্বর,মাথা ব্যাথা করনীয় কি?- ডা: মো: আব্দুল আহাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪২ Time View

স্বাস্থ্য ডেক্স:

ডেঙ্গু জ্বর এডিস মশা দ্বারা সংক্রামিত একটি ভাইরাল রোগ। ডেঙ্গু আক্রান্ত মশা কামড়ানোর ৪-১০ দিন পরে লক্ষণগুলি শুরু হয়।

লক্ষণ:
® তীব্র জ্বর
® তীব্র মাথাব্যাথা
® চোখের পিছনে ব্যাথা
® জয়েন্টে ব্যাথা
® মাংসে ব্যাথা
® শরীরে লাল দাগ দেখা যাওয়া
® রক্তপাতের প্রবণতা
( কিছু ব্যক্তি নাক দিয়ে রক্তপাত, মাড়ি থেকে রক্তপাত বা সহজে ঘা হতে পারে)

এই উপসর্গগুলোর সব গুলো নিয়ে আসতে পারে অথবা যেকোনো একটা নিয়েও আসতে পারে।

ডায়াগনস্টিক টেস্ট:
© NS1 antigene for Dengue
© Ig M, Ig G for Dengue

চিকিৎসা:
ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই।

® রোগীদের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে,
® প্রচুর তরল খাবার ও পর্যাপ্ত পানি পান করতে হবে,
® নাপা জাতীয় ওষুধ দিয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখাতে হবে,
® প্লাটিলেট কাউন্ট খুব বেশি কম হলে ফ্রেস ফ্রোজেন প্লাজমা বা প্লাটিলেট লাগতে পারে।

মনিটরিং:
রোগের যে কোনো খারাপ অবস্থা ইভালুয়েশন করার জন্য রক্তের CBC পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতালে ভর্তি:
গুরুতর ডেঙ্গু, যা ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা ডেঙ্গু শক সিন্ড্রোম নামেও পরিচিত, এই ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এবং কিছু ক্ষেত্রে আই সি ইউ তে লাইফ সাপোর্ট লাগতে পারে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ ডেঙ্গুর উপসর্গ অনুভব করেন, দেরি না করে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন।

ডা: মো: আব্দুল আহাদ
এম,বি,বি,এস (সি ইউ)
রেসিডেন্ট, এম,এস (নিউরোসার্জারী)
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকা।
ব্রেইন, স্পাইন(মেরুদণ্ড), নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, মাথা ব্যাথা, কোমড়ে ব্যাথা, খিচুনি বা মৃগীরোগ,ব্রেইন টিউমার ও নিউরো-ট্রমা রোগের চিকিৎসক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved