1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
পুত্র সন্তানের বাবা হলেন সাবেক ছাত্রনেতা ও ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী পুত্র সন্তানের বাবা হলেন, ১১ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেপ্তার নাহিদ গতিঝড়ে উড়ে গেলো পাকিস্তান রুপনগর এলাকায় চাঁদাবাজ রাজু গাজী গ্রেফতার! আমি আমান তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস -২০২৬ পালিত অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‌্যাব-৪ এর অভিযানে দুই প্রতারক গ্রেফতার অবৈধ বালু মহাল ঘিরেই তুরাগ তীরের বেড়িবাঁধ সড়ক মৃত্যুর ফাঁদ !

বরগুনায় ইউপি চেয়ারম্যানের হয়রানির বিরুদ্ধে এক নারীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪২ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় দোকান ঘর দখল করে উল্টো বিভিন্ন ভাবে হয়রানী করার অভিযোগ সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবিরের বিরুদ্ধে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের মো. শাজাহান সিদ্দিকের মেয়ে মোসা. সোনিয়া আক্তার আখি নামের ভুক্তভোগী এক নারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় আমার জমিতে পরিত্যক্ত একটি ঘর নির্বাচনীয় ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিয়েছিলাম অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে। নির্বাচনের পর ফেরত দেওয়ার শর্তে ঘরটি তাকে দিয়েছিলাম। কিন্তু তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমাকে ফেরত না দিয়ে এখনো ভোগ দখল করে আসছে। ঘরটি তিনি ফেরত দেওয়ার মর্মে একটি চুক্তিনামায় আমার স্বাক্ষর নিয়ে তার নিজের নামে করে নিয়েছে। তারপরেও চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ঘরটি বারবার ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্ন ভাবে তার লোকজন দিয়ে মারধর ও ভয় ভীতিসহ হুমকি প্রদান করে আসছেন।

তিনি আরো বলেন, চলতি বছরের গত ৩১ আগষ্ট সকাল অনুমান ০৮ ঘটিকার সময় আমার বসত বাড়ির সামনে বর্তমান চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির (৫০), ও স্থানীয় প্রভাবশালী মো. কামাল হাওলাদার (৪৫), আমাকে মারধর করে ও খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনায় আমি বাদী হইয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য আমার নিজ বাড়ি থেকে রওনা করে চলতি বছরের ৩ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে পুরাকাটা ফেরীঘাট স্ট্যান্ডে পৌছাইলে আমার সামনে এসে অযথা তর্কের সৃষ্টি করে গালমন্দ করতে থাকে।

আমি প্রতিবাদ করলে চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারপিট করে লাঠি নিয়া আমার দিকে আসে। সে আমাকে বরগুনা আসতে দিবে না, কোন মামলাও করতে দিবে না। আমি যদি কোন মামলা করি তাহালে চেয়ারম্যান এর ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাইবে। আমার স্বামীকে মারপিট করে উল্টো তার নামে মামলা দিবে এমন হুমকি দেয়। আমার ঘর বাড়ি আগুন দিবে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে হুমকি প্রদান করে।

আমি এবিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নাম্বার ১০৭। এরপরও আমার ও আমার পরিবারের কাছে বিভিন্ন লোকজন পাঠিয়ে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এ অবস্থায় আমি কোন পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। সকল গণমাধ্যম ভাইদের মাধ্যমে আমি একটা সঠিক বিচার দাবি করছি। এবং আমি আমার পরিবার পরিজন নিয়ে যেন শান্তিতে থাকতে পারি। এটাই আপনাদের কাছে নিরুপায় হয়ে বিনয়ের সহিত দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved