1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১)

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ Time View

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই। তারা একই বাড়িতে বসবাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এরমধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিত দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved