1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে

গাইবান্ধা পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যার আসামী সিরিকুল গণধোলাইয়ে নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৩৪ Time View

ক্রাইম রিপোর্টার : আলমগীর কবীর,গাইবান্ধা জেলা।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম(৫০) জনতার হাতে গণধোলাইয়ে শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত সিরিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বালুখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানাজায় ১৪/১০/২০২৩ ইং রাত সাড়ে ৭ হতে ৮ টার মধ্যে উপজেলার মনোহরপুর ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে বালুখোলা গ্রামের শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম অবস্থান করছে। এমন খবরে বালুখোলা গ্রামের হাজার খানেক উত্তেজিত নারী ঘোরাবান্দা চৌরাস্তা বাজারে উপস্থিত হয়ে উক্ত হোটেল হতে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাহির করে এবং যে যার মতো কিল-ঘুষি লাত্থি গুড়ি টানা হেচড়া করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে চলে যায়। পরে ঘটনাস্থল হতে পুলিশ সিরিকুল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থলের উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। বর্তমানে উক্ত স্থানে শান্তিপুর্ন অবস্থা বিরাজ করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে ।

পলাশবাড়ী থানা ওসি তদন্ত দিবাকর অধিকারি জানান,নিহত সিরিকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
উল্লেখ্য,শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল ইসলাম জামিনে মুক্ত হয়ে ঢোলভাঙ্গায় বসবাস করে এসে নিজের জ্ঞাত অজ্ঞাত সম্পদ বিক্রি করে বালুখোলা গ্রামের বাড়ীতে পূর্ণরায় বসতি গড়তে বিভিন্ন ভাবে লোকবলসহ পায়তারা করে আসছিল। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীসহ উত্তেজিত জনতা তার উপরে হামলে পড়ে গণধোলাই দিয়ে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved