1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

ফিলিস্তিনের উপর ইসরায়ালের গনহত্যা ও হামলার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৭৯ Time View

ফিলিস্তিনের উপর ইসরায়ালের গনহত্যা ও হামলার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ

নাঈম ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গনহত্যা ও হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কটিয়াদী উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার ১৩ই অক্টোবর কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়লের নেতৃত্বে জুম্মার নামাজ শেষে কটিয়াদী পূরাতন পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কটিয়াদী উপজেলা বাস স্ট্যান্ড চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশটি শেষ হয়। সমাবেশে কটিয়াদী উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে করা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে জনগণকে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল বক্তব্যে বলেন, ‘বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সকলকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved