1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

ফিলিস্তিনে ইহুদি ইসরায়েলী হামলার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৪১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

ফিলিস্তিনে দখলদার ইহুদি ইসরায়েলী হামলার প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আইম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ বাউফল শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শুক্রবার (১৩ই অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সোহেল মাহমুদ এর সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ জামিয়াতুল মোদারেসিন বাউফল শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফারুক হোসাইন সহ আরও অনেকে।

বক্তারা ফিলিস্তিন মানুষের ওপর ইহুদি ইসরায়েলের নেক্কারজনক হামলা দ্রুত বন্ধে জাতিসংঘের প্রতি আহবান সহ ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে সকল পর্যায়ের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আইম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ বাউফল শাখার সকল পর্যায়ের নেতাকর্মী সহ আলেমসমাজ উপস্থিত ছিলেন। পরে ফিলিস্তিনের জন্য দোয়া মোনাজাত করে আল্লাহু আকবর ধ্বনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved