1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪০৮ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক কালবেলা’র নবযাত্রার ১ বছর পূর্তি পালন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ এর সভাপতিত্বে বরগুনা পুলিশ সুপারের পক্ষে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর সার্কেল আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার প্রবীন সাংবাদিক ও স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটু, সহ-সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ও দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক মীর জামাল। এসময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বরগুনা সদর সার্কেল আবদুল হালিম বলেন, বীর মুক্তিযোদ্ধা আবেদ খান সাহেবের সম্পাদনায় মাত্র ১ বছরে পাঠক মনে জায়গা করে নিয়েছে। সেইসাথে ডিজিটাল প্লাটফর্মেও শীর্ষ স্থান দখল করেছে। আমি নিজেও অনলাইনে কালবেলাকে ফলো করি। জনপ্রিয় এই কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সভাপতির বক্তব্যে দৈনিক কালবেলা’র বরগুনা জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ বলেন, দৈনিক কালবেলার এই সাফল্যের কৃতিত্ব শুধু কালবেলা পরিবারের নয়, এই কৃতিত্ব সকল পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্ক্ষী সকলের। আপনাদের ভালবাসায় আজকের কালবেলা এত জনপ্রিয়। আপনাদের ভালবাসায় কালবেলা আগামী দিনে দেশের শীর্ষ গণমাধ্যমের খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ। এসময় তিনি দৈনিক কালবেলা’র স্বনামধন্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান ও কালবেলা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে কালবেলার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান ও কালবেলা পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved