1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাউফলে সালাম দেওয়া হুজুরের অভিনব কৌশলে স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯৭৫ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে অভিনব কৌশলে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত এক ব্যক্তি হুজুর ভেসে পারভিন আলম (৪২) নামের একজন মহিলাকে সম্মোহীত করে তার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে জানা যায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারভিন আলম বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পারভিন আলমের পরিবার জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে পারভিন পৌরশহরের বাংলাবাজার এলাকার বাসা থেকে নাজিরপুর গ্রামে তার মায়ের বাড়িতে রওনা দেয়। পথে একজন হুজুর ভেসে লোক এসে তাকে সালাম দেয়। তিনি প্রথমে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু হুজুর ভেসী লোকটা সামনে এসে দাড়িয়ে সালাম দেয় তখন তিনি ওই লোকের দিকে তাকায়। তখনই পারভিন নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লোকটা তাকে দোয়া পড়ে শুনায় যা অস্পষ্ট ভাবে তার কানে আসতেছিলো। এক পর্যায় পারভিন সেই লোকের কথামতো মায়ের বাড়িতে না গিয়ে ফের নিজের বাসায় আসেন। বাসায় ফিরে সরাসরি আলমারি খুলে নিজের স্বর্ণালঙ্কার একটা ব্যাগে নিয়ে বেড়িয়ে যায় এবং সবকিছু সেই লোকটার হাতে তুলে দেয়। এরপরে ঠিক ১ মিনিট পরে পারভিন নিজের নিয়ন্ত্রণে ফেরেন। নিজেকে নতুন স্থানে দেখে তিনি চমকে যান এবং অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে মায়ের বাড়িতে পৌঁছে দেন। বাসায় পৌঁছে তার জ্ঞান ফিরলে তিনি ঘটনার সংক্ষিপ্ত বর্ননা দিয়ে আবারো অজ্ঞান হয়ে যায়।

পারভিন আলমের মেয়ের জামাই প্রকৌশলী রাকিবুর রহমান বলেন, সালাম দেয়া পর্যন্ত হুজুর লোকটা আম্মাকে কোনো স্প্রে করেনি বা কোন কিছু খেতে দেয়নি। আম্মা তার দিকে তাকানোর পরবর্তীতে তার কথামতো আম্মা সবকাজ করতে শুরু করে। প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানতে পেড়েছি। আম্মার জ্ঞান ফিরলে বাকি বিষয় জানতে পারবো।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved