1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

আমতলীতে যুবলীগ নেতার বাড়িতে,চোরাই রড!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯২ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা মো: খোকন বয়াতীর বাড়িতে এসডিএফ প্রকল্পের মৎস সমিতির নির্মানাধীন ঘাটের এক বান্ডিল রড আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।এর সাথে জড়িত সাব ঠিকাদার বাবুল ও মৎস সমিতির সামসুর নাম উঠে এসেছে।

ঘটনাটি ২৪ জুন মঙ্গলবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারে ঘটেছে বলে জানা যায়।

অভিযুক্ত যুবলীগ নেতা খোকন বয়াতী গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূএে জানা যায়,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এসডিএফ প্রকল্পের আওতায় মৎস সমিতির জেলেদের জন্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঘাটের কাজ করেন সাব ঠিকাদার বাবুল। তাকে সহযোগিতা করেন মৎস সমিতির ১নং ওয়ার্ডের সভাপতি সামসু। মঙ্গলবার রাতে নির্মিত ঘাটের কাজ শেষে এক বান্ডিল রড সাব ঠিকাদার বাবুল ও সামসুর সহযোগিতায় গুলিশাখালী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাড়িতে নিয়ে ভূয়া ম্যামো দেখিয়ে আত্মসাত করার পায়তারা করছে।এছাড়া কাজের মান অনেক খারাপ হয়েছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন,এঘটনায় শুধু যুবলীগ নেতা ও ইউপি সদস্য খোকন নয় এসডিএফ প্রকল্পের আরো অনেকে জড়িত রয়েছে যা তদন্ত করলে বের হয়ে আসবে।

অটো চালক সেলিম বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে বাবুল ভাই আমাকে ডেকে নিয়ে যায়, খোকন মেম্বারের বাড়ি রড পাঠাবে বলে। এরপর অটো নিয়ে আসলে বাবুল ও সামসু ভাই রড উঠিয়ে দেয়। আমি জানতাম না এটা কিসের রড। বাবুল ভাই আমাকে খোকন মেম্বার বাড়ি রড দিয়ে আসতে বললে আমি দিয়ে আসি।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা মো:খোকন বয়াতী অভিযোগ অস্বীকার করে বলেন,আমি রড আমতলী জিএম ইকফা এন্টারপ্রাইজ থেকে বাড়ির কাজের জন্য ক্রয় করেছি।আমার কাছে ম্যামো আছে।আমতলী থেকে রড আনলে সেটা আপনার বাড়ির সামনে নামার কথা কিন্তু গুলিশাখালী বাজার থেকে রাতে কেন নিবেন এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

সাব ঠিকাদার বাবুল বলেন,রডের বিষয়ে আমি কিছু জানিনা, আমাকে মাল দেয় আমি কাজ করি।

আমতলী এসডিএফ এর ম্যানেজার আশিক জানান,আমিও বিষয়টি জেনেছি, খোকন বয়াতী বলছে তার রড কেনা,এছাড়া যাচাই-বাছাই করতে পারিনি।

ঘটনা যাচাই করার জন্য সরেজমিনে আমতলী জিএম ইকফা এন্টারপ্রাইজ রড সিমেন্টের দোকানে গেলে ম্যানেজার জাহিদকে পাওয়া যায়নি,দোকানে দায়িত্বরত ম্যানেজার মহিবুল ম্যামো বের করে দেখান।খোকন বয়াতীর কাছে থাকা ক্রয় দেখানো রডের ম্যামো নং ২৩০৫ যার বই নং২৪ খশরা হিসাবের ম্যামোর মুড়ি যার সিরিয়াল নং ২৩০৫ যার কোন বিক্রির হিসাব পাওয়া যায়নি।একদম সাদা পাওয়া যায়।

দোকানে দায়িত্বে মহিবুলের সাথে কথা বলে জানা যায় এই মুড়িতে কোন বিক্রি হয়না, শুধু খশরা হিসাব করা হয়।কেন এখানে বিক্রি দেখানো হলো এটা আমি জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved