1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

মোহনপুরে আসাদের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩০০ Time View

মোহনপুর, প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার বিকেলে উপজেলা চত্তরে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের নিয়ে তিনি এ সমাবেশ করেন। শান্তি সমাবেশের আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাবেক এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি।
সমাবেশে দেয়া বক্তব্যে আসাদ বলেন, সারাদেশব্যপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
উক্ত শান্তি সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী। আর সমাপ্তি ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. এনামুল হক। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু, বেলাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিন বেল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টার, ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান বকুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved