1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার প্রায় ৭০ শতক জমি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৬৯৩ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই, উপজেলা প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি। অভিযানে আরও উপস্থিত ছিলেন- ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুধন চন্দ্র, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিলন শেখ, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, কালামপুর বাজার ইজারাদার মোহাম্মদ জাকারিয়া দিপু, ধামরাই পল্লী বিদ্যুৎ, ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা।

মঙ্গলবার (২১ নভেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করেন। সকাল আনুমানিক ১১ টা হতে অভিযান শুরু হয়। এসময় হাজারো উৎসুক জনতার ভীর জমে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেয়া তথ্য বিবরণীতে জানা যায়, বংশী নদীর তীরে অবস্থিত কালামপুর বাজারে প্রবাহিত হওয়া খাল কালের বিবর্তনে ভরাট করে অবৈধ স্থাপনা তৈরী করে একটি মহল। অভিযানে ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের জমিতে অবৈধভাবে নির্মাণ করা তিনতলা একটি মার্কেট সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং উদ্ধার করা হয় প্রায় ৭০ শতক জমি। পরে এসব জমি ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে হস্তান্তর করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী বলেন, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের আওতাভুক্ত খাসসহ প্রায় ৭০ শতক জমির ওপর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এদের অনেকবার সতর্ক করার পরও তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি যে কারণে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা অপসারণ না হওয়া পযর্ন্ত এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved