1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা 

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬ ইং চলাকালীন সময়ে অসাধু উপায়ে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলকে আটক করা হয়েছে। 

জানা যায়, রাতভর মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজের নেতৃত্বে বাউফল থানা পুলিশ টিমের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় শনিবার (১০-১০-২৬) ভোর ৫ টার দিকে তারা আটক হয়। 

আটককৃতরা হলো- ১। মোঃ মামুন ইসলাম (২৩), পিতা- মোয়াজ্জেম হাওলাদার, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ২। মোঃ কামাল হোসেন (২৫), পিতা- হেলাল খান, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ৩। মোঃ রবিউল মৃধা (১৩), পিতা- ফিরোজ মৃধা, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ৪। মোঃ মোহাম্মদ খান (১৫), পিতা- ইব্রাহিম খান, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ। 

এবিষয়ে সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ বলেন, তাদের মা ইলিশ শিকার করাকালীন সময় তেঁতুলিয়া নদীর ধুলিয়া স্পট থেকে আটক করা হয়েছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল উপস্থিত হয়ে প্রাপ্ত বয়স্ক ২ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্ত বয়সী হওয়ায় ২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved