1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

তপন দাস, নীলফামারী

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে নীলফামারীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (৭ অক্টোবর) নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ও মো. এ.কে.এম শাহ্ আরেফিন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পৃথক মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির লক্ষ্যে চালকদের মধ্যে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কমাতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved