1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত

৩০ বছর ধরে পালিয়ে থাকা জোড়া খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অবশেষে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৮ Time View

হৃদয় সিকদার,নিজস্ব প্রতিবেদক:

৩০ বছর পালিয়ে থাকার পর র‍্যাবের কাছে ধরা পড়লেন ঢাকার কেরানীগঞ্জে পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থেকে আরিফ ওরফে শরীফুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব-১০।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৯৩ সালের ১৩ জুলাইয়ে রাতে কেরানীগঞ্জের মালোপাড়া বারিশুর বাজারে মুদি দোকানি শরিফুল ও তার সন্তান খোকনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আসামি আরিফসহ অন্যান্যরা এ জোড়া খুন করে। দোকানে থাকা শরিফুলের আরেক সন্তান শাহজাহানকেও গুরুতর জখম করে আসামিরা।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, জোড়া খুনের ঘটনায় আদালত আরিফসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। নিজ নাম, ঠিকানা বদলে আরিফ শরীফ নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে গ্রেফতার হওয়া এই আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved