1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

রংপুর ক্যাডেট কলেজে ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

রংপুর ক্যাডেট কলেজে ৪ দিনব্যাপি ৪৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) মশাল জ্বালিয়ে, শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পিএসসি, সিগস। অনুষ্ঠানে প্রতিযোগি খেলোয়ারদের শপথবাক্য পাঠ করান মেজর মোঃ সাইদুল হক, এ্যাডজুটেন্ট। অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম অধ্যক্ষ মিসেস সাদিয়া আরেফিন, উপাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন, মেডিকেল অফিসার মেজর মুকিত বিন মোহাম্মদ এবং অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্রীড়াবিদদের মনমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছে অপরূপ সাজে। আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মেজর জেনারেল সাকিল আহমেদ, বিএসপি, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া, প্রধান অতিথি এবং ডাঃ শাহনাজ সাকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved