1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Title :
উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার!

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ পশুর হাট সাজনপুর আঠারবাড়িয়ার বাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

নাঈম ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে সাজনপুর আঠারবাড়িয়া পশুর হাটটি প্রায় ১৪ বছর ধরে জমে আসছে। নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আলম মিয়া এই হাটটির ইজারা নেন।

প্রতি বুধবার সাজনপুর বাজার আঠারবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে সারি সারি গরু, ছাগল ও ভেড়ার হাট বসে। এই পশুর হাটে নানা বয়েসী মানুষের আনাগোনা। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ব্যাপারী ও খরিদ্দারদের সংকোচহীন দরাদরি, অনবরত পশুর ডাক, ময়দানের ভেতরই কয়েকটি টি-স্টল। হাটের পাশ দিয়ে ট্রাক-পিকাপভ্যানের বড় বড় সারি, হাটজুড়ে গমগম আওয়াজ। কিশোরগঞ্জের শ্রেষ্ঠ সাজনপুর আঠারবাড়িয়া পশুর হাটের চিত্র এটি।

হাটে আসা ক্রেতা,বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান এই হাটে এসে কোন রকম চাঁদাবাজি পাননি এবং স্বল্প ছোটের মাধ্যমে কেনাবেচা করা যায়।

ইজারাদার মো: আলম মিয়া বলেন,সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের সহযোগীতায় ২০০৯ সালে এই সাজনপুর আঠারবাড়িয়া পশুর হাটটি গড়ে উঠেছে। এই হাটে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ক্রেতা,বিক্রেতা ও ব্যবসায়ীদের অতিরিক্ত সমাগমের কারনে যতটুকু জায়গা রয়েছে তার থেকে বেশি দরকার, যা আমাদের নেই। আমরা সরকারকে এই বাজার থেকে যত টাকা রাজস্ব দেই, যদি আমাদের হাটের জন্য আরেকটু জায়গার ব্যবস্থা করা হতো তাহলে আমরাও সরকারকে রাজস্ব খাতে আরও সহযোগিতা করতে পারতাম। সেই সাথে অত্র এলাকার ৫০-৬০ টি পরিবারের লোকদের কর্মসংস্থান হয়েছে এবং মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছি আরও করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved