1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে

নির্বাচনি ফল প্রত্যাখ্যান, আদালতে যাবেন কাহার আকন্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ আসনে নৌকার পরাজিত প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি এ ব্যাপারে প্রতিকার পেতে আদালতে যাবেন বলে জানিয়েছেন।

এই আসনে বিজয়ী হয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক এমপি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। সোহরাব উদ্দিনকে ২০ হাজার ৬০৭ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের দিন রাতে ভোট গণনা শেষে বিভিন্ন গণমাধ্যমে সোহরাব উদ্দিন বিজয়ী হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এ সময় দুটি টেলিভিশনে আব্দুল কাহার আকন্দ জয়লাভ করেছেন বলে প্রচার করা হয়। খবরটি দেখে রাতেই কাহার আকন্দ রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ভোট গণনার কোনো পর্যায়েই কাহার আকন্দ বিজয়ী হয়েছেন বলে জানানো হয়নি। দুটি টেলিভিশনে বিভ্রান্তিকর খবর প্রচার হয়েছে।
কাহার আকন্দ রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে বলেছিলেন, মিডিয়ার ভোটের হিসেবে তিনি বিজয়ী হয়েছেন। নির্বাচন কর্মকর্তাদের গণনায় কোথাও ভুল হয়েছে।
এ ব্যাপারে আব্দুল কাহার আকন্দ বলেন, ‘আমি অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আদালতে যাব।’ নির্বাচন কমিশনেও এ ব্যাপারে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved