1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রংপুরের শীতার্ত শিক্ষার্থী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২২০ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনজিও ফেডারেশন (এফএনবি)। রংপুরের বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়। ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, আশা, এসকেএস ফাউন্ডেশন, আরডিআরএস বালাদেশ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় সোমবার (২২ জানুয়ারী) রংপুর মহানগরীর আলহাজ্ব হাজেরা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তশালীদের পাশাপাশি সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায়েও আমাদের যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যেতে তাদেরকে পিছনে ফেলে রাখা যাবে না। তারা আমাদের সমাজের অংশ। মাদ্রাসার পরিচালক হাফেজ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের পক্ষে একেএম জাহেদুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের টুটুল চন্দ্র পালসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved