1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মেয়ের বিবাহের জমানো টাকা ও স্বর্ণ নিয়ে হবু জামাইয়ের সাথে পালিয়ে গেল মা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮০ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

নিজ মা মোসাঃ আসমা বেগম (৪০) তার আপন মেয়ের বিবাহ দেয়ার জন্য টাকা ও স্বর্ণ অলঙ্কার জমিয়ে তা নিয়ে হবু জামাই মোশারেফ মাতুব্বর নামে এক পরকীয়া প্রেমিক এর সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে। হবু জামাইয়ের সাথে পালিয়ে যাওয়া মোসাঃ আসমা বেগম, ওই ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহজাদার স্ত্রী। আর হবু জামাই পরকীয়া প্রেমিক মোশারফ মাতুব্বর একই ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ খালেক মাতুব্বরের ছেলে।

অভিযোগকারী মোঃ শাহজাদা তার স্ত্রী আসমা বেগম, হবু জামাই পরকীয়া প্রেমিক মোশারফ মাতুব্বর ও সালমা বেগম সহ ৩ জনের বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন যাবত পাশের বাড়ির মোশারফ মাতুব্বর তার বাড়িতে আসা-যাওয়া করতো। এলাকাবাসী সব সময় ভাবতো শাহজাদার মেয়ের সাথে মোশারফ মাতুব্বরের সাথে বিবাহ হবে। যার জন্য জমানো হলো মেয়েকে উঠিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা, গলার চেইন, হাতের রুলি, কানের দুল সহ আরও কিছু। এইজন্য বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো হবু জামাই। যা কমবেশি এলাকার মানুষ জানতো। কিন্তু তা না মেয়ের প্রেমে না মজে হবু জামাই ও মা আসমা বেগম দুজনেই দুজনের প্রেমে মজেছেন আগে থেকেই। তাই দেখা সাক্ষাৎ করতে আসতো প্রায়ই। কিছুদিন পরেই ঘটলো বিপত্তি মেয়ের বিবাহের জন্য জমানো তা নিয়ে হবু জামাই সহ মা আসমা বেগম পালিয়ে গেল। এলাকায় তা জড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে মা আসমা বেগম ও হবু জামাইয়ের বিচার চেয়ে নাম না বলা শর্তে মেয়ে জানান, আমার মা পরকীয়া প্রেমিকের সাথে আমার বিবাহের জন্য জমিয়ে রাখা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ পালিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যাতে এরকম আর কোন সন্তানের বিবাহের জন্য জমিয়ে রাখা জিনিস নিয়ে যেন মা পালাতে না পারে।

এবিষয়ে পটুয়াখালীর সদর থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved