1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন,পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ মাদক নিয়ন্ত্রণের অন্তরায় আসামীদের দ্রুত জামিনের সুযোগ দেওয়া! বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া ৮০০ পিস ইয়াবা সহ আটক ! বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইনভেন্সিবল ৯/১১ লেজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আমতলীতে পৌনে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক নারী! বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন 

ইনসেপটা ফার্মায় নাইট্রিক এসিড লিকেজ, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধি (ক্রাইম)

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় নাইট্রিক এসিড লিকেজের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ক্যামিকেল টেন্ডার ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট কাজ করে। এতে ছড়িয়ে পড়া ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাতের দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে নাইট্রিক এসিডের ড্রাম পড়ে গিয়ে সেটি থেকে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, রাতের দিকে খবর পেয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আসি। নাইট্রিক এসিড যেখানে রাখা হয়েছিল। সেখান থেকে সেটি পড়ে যায়। আমরা পানি দেইনি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আগুন লাগেনি। তবে কেমিক্যালের বিষয় ছিল। ধামরাই থেকে তিনটি ইউনিট, মানিকগঞ্জের এক ইউনিট ও ইপিজেড থেকে কেমিক্যাল টেন্ডার ইউনিটসহ মোট পাঁচ ইউনিট সেখানে আসে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ফায়ার সার্ভিসও সেখানে গিয়েছে। কাজ চলছে। আমাদের কর্মকর্তা জানালে বিস্তারিত বলা যাবে।

ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ফাইজুর রশিদ বলেন, আমাদের এখানে জার্মানি ও বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে সুইচ বায়ো ফেক্টারি আছে। এখানে যে জিনিস বানানো হয়, সেখানে একটি এসিডের ড্রাম খুলে পড়ে ধোঁয়া হয়। ধামরাই থানা পুলিশ এসেছে। ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved