1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

তালতলীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ Time View

হায়দার হাওলাদার
তালতলী বরগুনা প্রতিনিধি

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। বাতাসও যেন আগুনের মত। গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে তালতলীর মোয়াপাড়া এলাকায়।

আজ (২৪ এপ্রিল ২০২৪) বুধবার সকাল ৭টায় বরগুনা জেলার তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের মসজিদ মাঠে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান । মোয়াপাড়া মুসল্লিদের উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

সকাল ৭ টায় থেকে মোয়াপাড়া মসজিদ মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন। এরপর ইস্তিস্কা নামাজ ও পরে দুই হাত উল্টে আধা ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সকল মুসল্লি আল্লাহ’র কাছে চোখের পানি ছেড়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।

৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের মুহাঃ খলিলুর রহমান হাওলাদার ও মুহাঃ আবু সালেহ জোমাদ্দার বলেন, এইবছর এলাকায় বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড তাপদাহে ভুট্টা ও সূর্যমুখীর খেত পুড়ে গেছে। জমিতে কোনো রস নাই। সব কৃষির ক্ষেতের অবস্থাও খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি।

মোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল মান্নান বলেন, অনাবৃষ্টির কারণে মোয়াপাড়া এলাকার মানুষ মিলে ইস্তিস্কা নামাজ আদায় করেছি। দোয়া করেছি এই এলাকায় যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে ক্ষেত, ফসল, পশুপাখি কষ্টে আছে। আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন সেই দোয়া প্রার্থনা করা হয়েছে।

তালতলী সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জাফর বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও সূর্যমুখী ও বাদাম ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা মুসল্লিরা মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved