1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

প্রবাসীর স্ত্রীর বেদখল হওয়া জমি উদ্ধার, ২ জনের ১ মাসের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩২ Time View

বরগুনা জেলা প্রতিনিধিঃ 

বরগুনা জেলার আমতলী উপজেলার খোন্তাকাটা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর জমি থেকে রাতের আধারে বেআইনীভাবে বেদখল করায় দুই জনকে ১ মাস করে কারাদন্ড ও বেদখল হওয়া জমি পুনঃরুদ্ধারের আদেশ দেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

বুধবার  অভিযোগকারী জেসমিন আক্তারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আদালত অভিযোগটি সামারি পদ্ধতিতে নিষ্পত্তির সিদ্ধান্ত  গ্রহণ করে বিকাল ৪:৩০ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের বক্তব্য এবং মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করে বেদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী মো. শামসাল ও আমির মাতুব্বরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ২০ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৫২২ ধারা অনুযায়ী তাতক্ষণিক আসামীপক্ষের তোলা টিনের ছাপড়া ঘর অপসারণের আদেশ দেন।

কোর্ট সাব-ইন্সপেক্টর মো.আনোয়ার হোসেন জানান, বিচার প্রার্থনার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বিচার পেয়ে এলাকার সাধারণ মানুষ সন্তুষ্ট। তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে এধরণের সংক্ষিপ্ত বিচারের উদ্যোগকে সাধুবাদ জানান। মূলত আসামীগণের বিরুদ্ধে আরও ফাকা জমি দখলের অভিযোগ আছে। তারা সুযোগ পেলেই দূর্বল ও অসহায় মানুষের জমি দখল করে মর্মে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved