1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

পটুয়াখালী ভার্সিটির শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে নিরাপত্তা দেবে- পবিপ্রবি প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৯১ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

হল গুলো সিলগালা করে শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পবিপ্রবি প্রশাসন।

শুক্রবার (২রা আগস্ট) পবিপ্রবি’র রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয় যে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পবিপ্রবির অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করণের লক্ষে পবিপ্রবি প্রশাসন কাজ করে যাচ্ছে।

এখানে উল্লেখ্য যে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে রাগান্বিত অবস্থায় “এই মিয়া এই ” সম্মোধন ব্যবহার এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, “বাংলাদেশর সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছারবে না, যদি আরও ৫ হাজার মানুষ মারা লাগে সরকার চিন্তা করবে না।”

এদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের মাঝে তুমুল সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিপ্রবিয়ান গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রনি হোসাইন বলেন,” যারা ক্যাম্পাসে থাকলে নিরাপত্তা দিতে পারবে না বলে হল থেকে বের করে দেয় পোলাপানরে, তারাই নাকি দিবে নিরাপত্তা হাস্যকর। ”

আরেক শিক্ষার্থী মো: রেদোয়ান উল্লাহ বলেন, “সবাইকে বাসায় নিরাপত্তা দিবে? ক্যাম্পাসে যখন শিক্ষার্থী ছিল তখন কোথায় ছিল এই নোটিশ। ”

শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিতের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর আবদুল্লাহ আল হাসানের কাছে শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের কি ধরনের নিরাপত্তা দিবেন জানতে চাইলে তিনি বলেন, ” বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যারা আছে তাদের নিরাপত্তাই কাজ করব। এছাড়াও কোন কোন সেক্টর নিয়ে কাজ করব সেটা প্রক্টর ভালো বলতে পারবে। কারো সমস্যা হলে সরাসরি না পারলেও মোবাইলের মাধ্যমে সহযোগিতা করা হবে। ”

কোন কোন সেক্টর নিয়ে কাজ করবে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ফাঁকা ক্যাম্পাসে পবিপ্রবি প্রক্টরের দায়সারা বিজ্ঞপ্তি, ভাইরাল রেজিস্ট্রার ও প্রক্টর কতৃক শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved