1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল

পটুয়াখালী ভার্সিটির শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে নিরাপত্তা দেবে- পবিপ্রবি প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৪৭ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

হল গুলো সিলগালা করে শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পবিপ্রবি প্রশাসন।

শুক্রবার (২রা আগস্ট) পবিপ্রবি’র রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয় যে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পবিপ্রবির অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করণের লক্ষে পবিপ্রবি প্রশাসন কাজ করে যাচ্ছে।

এখানে উল্লেখ্য যে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে রাগান্বিত অবস্থায় “এই মিয়া এই ” সম্মোধন ব্যবহার এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, “বাংলাদেশর সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছারবে না, যদি আরও ৫ হাজার মানুষ মারা লাগে সরকার চিন্তা করবে না।”

এদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের মাঝে তুমুল সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিপ্রবিয়ান গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রনি হোসাইন বলেন,” যারা ক্যাম্পাসে থাকলে নিরাপত্তা দিতে পারবে না বলে হল থেকে বের করে দেয় পোলাপানরে, তারাই নাকি দিবে নিরাপত্তা হাস্যকর। ”

আরেক শিক্ষার্থী মো: রেদোয়ান উল্লাহ বলেন, “সবাইকে বাসায় নিরাপত্তা দিবে? ক্যাম্পাসে যখন শিক্ষার্থী ছিল তখন কোথায় ছিল এই নোটিশ। ”

শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিতের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর আবদুল্লাহ আল হাসানের কাছে শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের কি ধরনের নিরাপত্তা দিবেন জানতে চাইলে তিনি বলেন, ” বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যারা আছে তাদের নিরাপত্তাই কাজ করব। এছাড়াও কোন কোন সেক্টর নিয়ে কাজ করব সেটা প্রক্টর ভালো বলতে পারবে। কারো সমস্যা হলে সরাসরি না পারলেও মোবাইলের মাধ্যমে সহযোগিতা করা হবে। ”

কোন কোন সেক্টর নিয়ে কাজ করবে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ফাঁকা ক্যাম্পাসে পবিপ্রবি প্রক্টরের দায়সারা বিজ্ঞপ্তি, ভাইরাল রেজিস্ট্রার ও প্রক্টর কতৃক শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved