1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১

শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি,

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে স্ত্রী রাহেলা আক্তারকে (২৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী সোমরাজ আলী ওরফে সুজনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত সোমরাজ আলী ওরফে সুজন ময়মনসিংহের তারকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মুজিবর রহমানের ছেলে। অন্যদিকে, নিহত রাহেলা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। তিনি মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু-প্ল্যান্ট নামক গার্মেন্টসে চাকরি করতেন।

র‌্যাব জানায়, নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ ও র‌্যাব-৬ এর একটি দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মোল্লাদি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২ ঘণ্টার মধ্যে নিহতের স্বামীকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।

র‌্যাব-১,গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved