1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত

বাউফলে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৩০৯ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মোঃ তরিকুল শরীফ (২৬) ও তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ট্রলার চালক মোঃ সেন্টু দফাদার (৫০) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৫টার দিকে রাজনগর সরকারি প্রাইমারী স্কুলের সামনে বাউফল-বগা মহা সড়কে মোঃ তরিকুল শরীফের মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। জানা যায়, সকালে যাত্রী আনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে বগা লঞ্চঘাট যাচ্ছিলেন তরিকুল শরীফ। ধারণা করা হচ্ছে ট্রাক বা বাসের চাপায় তার এই মর্মান্তিক মৃত্যু হতে পারে। পরে বাউফল থানা পুলিশের সহযোগিতায় বগা পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

তরিকুল শরীফ উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার এলাকার বাসিন্দা মোঃ আবু বক্কর শরীফের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জনক।

এব্যাপারে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার কারণ নির্নয়ের চেষ্টা চলছে।

এদিকে জানা যায়, বুধবার দিবাগত রাতে ট্রলার চালক সেন্টু দফাদার, জেলে রেজা ও সুজন ফকির নামে তিনজন মাছ ধরার জন্য তেতুলিয়া নদীতে যান। রাত ৩টার পরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাত দোতলা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে রেজা ও সুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সেন্টু দফাদার ট্রলারে থাকা মাছ ধরার জালে পেঁচিয়ে পড়ায় তীরে উঠতে না পারায় তার মর্মান্তিক মৃত্যু হতে হয়েছে। তবে ঘন কুয়াশা থাকার কারনে লঞ্চটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্থানীয় লোকজন জানান। পরে সকাল ৮টার দিকে সেন্টুর মরদেহ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ।

নিহত ট্রলার চালক সেন্টু দফাদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আওলাদ প্যাদার ছেলে। আর আহতরা হলো- একই ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।

এব্যাপারে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরাহাল করা হয়েছে। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ আনার চেষ্টা করলে নিহতের পরিবার ময়নাতদন্ত করবে না, তারা কোনো অভিযোগও করবে না জানিয়ে পরিবার লাশটি দাফনের জন্য নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved