1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১)

শ্রীপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার ১৬ ফেব্রুয়ারি, সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের পূর্ব গিলাশ্বহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন (৫৫) ওই গ্রামের অটোচালক শফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমেনা। রোববার ভোরে স্বামী অটোরিকশা নিয়ে বাইরে চলে যান। এসময় নিজের গয়না ও কিছু টাকা ছেলের বউয়ের কাছে রেখে বাইরে বেড়াতে যাবেন বলে জানান আমেনা। পরে নিজের ঘরে গিয়ে বাঁশের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তারা আরও জানায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মান অভিমানে মানসিক চাপে বিকারগ্রস্ত ছিলেন আমেনা। হয়তো এ কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিক আলামত দেখে বুঝা যায় এটি একটি আত্মহত্যা। পারিবারিক মান অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved