1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের দ্বারা শিক্ষক লাঞ্ছনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ Time View

মোঃলিংকন আহমেদ,স্টাফ রিপোর্টার:

বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের দ্বারা শিক্ষক লাঞ্ছনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজে আজ সকাল ১১টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করেও শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমন্বিত শিক্ষক ও সর্ব-সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। তাদের লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”শিক্ষক লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার্থীরাও যে সন্ত্রাসীদের দ্বারা ছিনতাইয়ের শিকার হন এবং নানান ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়, তাও মানববন্ধনে তুলে ধরা হয়। বক্তারা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা পুনরাবৃত্তি হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved