1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কালশী ছায়ানীড় আবাসিক এলাকার চলাচলের রাস্তা বন্ধে ন্যাশনাল হাউজিং এর বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৪ Time View

মিরপুর প্রতিনিধি:

রাজধানীর মিরপুর কালশী বাউনিয়া মৌজার ছায়ানীড় আবাসিক এলাকার প্রায় ৫০০০ মানুষের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে ন্যাশনাল হাউজিং অথরিটি। এ ঘটনায় আজ এলাকাবাসী মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।ভুক্তভোগীদের দাবি, তারা ক্ষুদ্র সঞ্চয়ে যৌথভাবে ঘরবাড়ি নির্মাণ করেছেন।

কিন্তু হঠাৎ করেই ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ গত ৩১ আগস্ট (২০২৫) সিএস ৩১২৮ দাগ পরিমাপ করে ৪০ ফিট রাস্তার তিন-চতুর্থাংশ অংশ নিজেদের জায়গা দাবি করে চিহ্নিত করে। পরে ৮ সেপ্টেম্বর ভেকু দিয়ে রাস্তা কেটে ফেলা হয় এবং ইটের প্রাচীর তুলে জনগণের চলাচল বন্ধের চেষ্টা করা হয়।জনগণের অভিযোগ ও মানবিক আবেদন মানববন্ধনে বক্তারা বলেন,আমরা কোনো ভূমিদস্যু নই, সরকারী জায়গা দখল করিনি, করবও না। শুধু চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত চাই।

আমরা যখন জমি কিনেছিলাম তখন বিক্রেতা এই ৪০ ফিট রাস্তা দেখিয়েছিল। গত ১০ বছর ধরে এ পথ ব্যবহার করছি। এখন হঠাৎ করে তা বন্ধ করে দিলে আমাদের ঘরে পৌঁছাব কিভাবে?এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ কামরুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, EASEMENT ACT-1882 অনুযায়ী জনগণের অত্যাবশ্যক পথাধিকার রয়েছে। সরকারী জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।ভুক্তভোগীরা জানান, গত ৯ সেপ্টেম্বর তারা ন্যাশনাল হাউজিং অথরিটি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক (ঢাকা) এবং পল্লবী থানায় লিখিত অভিযোগ দেন। তবে চার-পাঁচ দিন পেরিয়ে গেলেও রাস্তা উন্মুক্ত হয়নি।আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় Easement Act অনুযায়ী জনগণ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা রাস্তা বন্ধ করা যায় না।

জনগণের চলাচলের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।এলাকাবাসী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,আমরা সাধারণ প্রান্তিক মানুষ। রাস্তা বন্ধ করে দিলে আমাদের জীবন অচল হয়ে পড়বে। তাই মানবিক কারণে এই পথ উন্মুক্ত রাখা হোক।মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের মাধ্যমে সরকারের ,সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।আমাদের অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এ রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেয়ার পেছনে প্রশাসনিক জটিলতা ও পরিকল্পনার সমন্বয়হীনতা থাকতে পারে। এলাকাবাসী আশঙ্কা করছেন, এ ঘটনায় ভূমি বাণিজ্যেরও প্রভাব থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved