1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

সাংবাদিক কে হুমকির প্রতিবাদে বাউফলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটে উপজেলার কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের প্রতিনিধি মো জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, এনটিভির উপজেলা প্রতিনিধি এম এ হান্নান, সবুজ সরকার, মো. মহসিন, আবুবক্কর মিল্টন, ফয়সাল মোল্লা, রাশিদুল ইসলাম ইজাজ, নুরুল আমিন আজাদি, শফিকুল ইসলাম মিঠু, আবু রায়হান, মো. সোহেল, মো হাফিজুর রহমান ও বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা।

এসময় বক্তারা বলেন, ৫ই আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে। কিন্তু সাংবাদ কর্মীরা এখনও নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved