1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

ইতালি যাওয়ার আশায় দালালের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত যুবক আব্দুল ওয়াদুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার আব্দুল ওয়াদুদ নামে এক যুবক। বিদেশে ভালো কাজের আশায় দালালের দেওয়া প্রলোভনে পড়ে তিনি প্রায় ১৫ লক্ষ টাকা দেনায় পড়ে, বর্তমানে তাহার পরিবার অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে একই এলাকার এক দালাল নিজেকে “ইতালি ভিসা প্রসেসিং বিশেষজ্ঞ” পরিচয় দিয়ে ওয়াদুদকে অল্প সময়ে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। প্রচুর আয় এবং দ্রুত রওনা হওয়ার লোভ দেখিয়ে দালাল প্রথমে ৭ লাখ টাকা অগ্রিম এবং পরে ধাপে ধাপে সব টাকা আদায় করে।নিজেদের অর্থ সম্পদ না থাকায় টাকার বড় একটি অংশ জোগাড় করতে আব্দুল ওয়াদুদ স্থানীয় এনজিও এবং পরিচিতদের কাছ থেকে ঋণ নেন।

আব্দুল ওয়াদুদ এর সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় যে, সে এখন পর্যন্ত ইতালিতে কোন কাজকর্ম পায় নাই খুবই খারাপ অবস্থায় রহিয়াছে।
“বৈধভাবে বিদেশে গিয়ে পরিবারের হাল ধরার আশা ছিল। দালালের কথায় বিশ্বাস করে সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকাই পরিশোধ করতে পারছি না।”
ঘটনার বিষয় আরো জানা যায় যে গ্রামীণ ব্যাংক থেকে ২০২৩ সালে ১৫ লক্ষ টাকার ঋণ নেয় ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক আদালতে মামলা করে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে এবং পুলিশ আব্দুল ওয়াদুদকে না পেয়ে তাহার মা এবং ভাই বোনকে ঘর ছাড়া নির্দেশ প্রদান করেন এবং এও বলেন যে বাড়িঘর অর্থাৎ থাকার জায়গা টুকু নিলামে বিক্রি করে দিবেন।

স্থানীয় ইউপি সদস্য সুমন আহমেদ বলেন, এলাকায় কয়েক বছর ধরে কিছু সিন্ডিকেট বিদেশে পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই প্রতারিত হলেও লোকজন লজ্জা ও ভয়ে অভিযোগ করতে চান না।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈধ রিক্রুটিং এজেন্সির বাইরে দালালচক্রের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করলে প্রতারণার ঝুঁকি থাকে বেশি। তাই বিদেশগমনে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে সকল তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved