1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
অবৈধ বালু মহাল ঘিরেই তুরাগ তীরের বেড়িবাঁধ সড়ক মৃত্যুর ফাঁদ ! অবৈধ বালু মহাল ঘিরেই তুরাগ তীরের বেড়িবাঁধ সড়ক মৃত্যুর ফাঁদ ! প্রকৃতির সাথে পরি মনির গভীর মিতালি! ঢাকা মেডিক্যালে ওষুধ কোম্পানির প্রতিনিধি আটকের প্রতিবাদে মানববন্ধন অন্যের জন্য না, নারীরা নিজের জন্য পরিবর্তনশীল বাউফলে বেল্লালের পেশাই মাদক কারবারি, কর্পূরকাঠি কে গড়ে তুলেছেন মাদকের আখড়ায়  লড়াই সংগ্রামের এক অগ্রনায়ক আমানউল্লাহ আমান পছন্দের তালিকার শীর্ষে পূবাইলে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু স্বামীর সাথে অভিমান করে ফেনীর আদালতে বিচারকের সামনে নারীর বি*ষ*পান

রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার তিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৮৪ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই করা ট্রাকসহ অধিকাংশ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৭মে মঙ্গলবার ভোরে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়। গত৫ মে সোমবার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রূপগঞ্জের হাটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন(৪২), রূপসী স্লোইচ গেইট এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান(৩০) ও বরিশালের হিজলা ধানাধীন ধুলখোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন(৫৯)।
রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত ৫ মে বিকাল রূপগঞ্জের রূপসীস্থ শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে মেসার্স রাধা বিনোদ মোদক নামক প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হয়। ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে পৌঁছেলে একটি সাদা প্রাইভেটকারে প্রতারকরা মালভর্তি ট্রাকের গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকা মালামালের কাগজপত্র দেখাতে বলে। একপর্যায়ে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া ও হেলপার স্বপন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় গত ৬ মে সকালে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ গত ৬ মে রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লওয়াকত আলী বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved