1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

সুদের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা, সুদ কারবারিদের দৌরাত্ম্য চরমে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৩ Time View

এম জাফরান হারুন::

সুদের টাকা পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে গলাচিপার এক বই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে। গলাচিপা হাসপাতাল রোডে খোকন দাসের মালিকানাধীন খোকন লাইব্রেরি থেকে তার লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

জানা গেছে, গলাচিপা হাসপাতাল রোডের বই ব্যবসায়ী খোকন দাস (৫৫) কয়েক বছর আগে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের হালিমা বেগম ও ৭ নং ওয়ার্ডের রেখা বেগমের কাছ থেকে বাড়তি সুদে আনুমানিক দেড় লাখ টাকা নেন। ওই টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় মঙ্গলবার সকালে খোকনের বাড়িতে ও বইয়ের দোকানে যান হালিমা। 

এ ঘটনার পর রাত ১১টার দিকে দোকানের ভেতরে খোকনকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ খোকনের হাতের মধ্য থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে দুজন পাওনাদারের নাম লেখা ছিল এবং তারা খোকনকে অতিষ্ঠ করায় আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন। 

এবিষয়ে গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে মামলা গ্রহণ করা হবে।

এদিকে জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের সমন্বয়ে সপ্তাহ খানেক আগে সুদ কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং হয়েছে। এবং সুদ কারবারিদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে বলেছেন। তবে গলাচিপা থেকে শুরু করে বাউফলেও সুূদ কারবারিদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। সুশীল সমাজ মনে করেন এই মুহূর্তে সুদ কারবারিদের লাগাম টেনে না ধরলে সুদ কারবারিদের অতিষ্ঠে প্রতিনিয়ত বাড়ছে এবং আরও প্রখর আকারে বাড়বে আত্মহত্যা নামক সামাজিক ব্যধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved