1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বস্তিতে সাধারণ মানুষ অভিনব কায়দায় প্রতারণা! (পর্ব-১) দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস!

সেনানিবাসে সৈনিকের আত্মহত্যা : অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, রেখে গেল ছোট্ট দুই সন্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজেন্দ্রপুর সেনানিবাসে এক সৈনিকের করুণ আত্মহত্যা দেশের সামরিক অঙ্গনসহ সাধারণ মানুষের মনেও বিষাদের ছায়া ফেলেছে। ৩১ বছর বয়সী সৈনিক এস এম সৌরভ হোসেন আজ ভোরে ইউনিফর্ম ও বুট পরিহিত অবস্থায় ব্যারাকের নির্মাণাধীন অংশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সৈনিক সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ায় জড়িয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। মানসিকভাবে বিপর্যস্ত এই সৈনিক বৃহস্পতিবার রাতে সহকর্মীর মোবাইল থেকে গোপনে টাকা নিয়ে তা জুয়ার সাইটে জমা দেন। বিষয়টি ধরা পড়লে তাকে কোয়ার্টার গার্ডে নজরদারিতে রাখা হয়। ভোরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পাহারার মধ্যেই তিনি বেরিয়ে গিয়ে নির্মাণাধীন অংশে আত্মহত্যা করেন।

তার লাশ প্রথম দেখতে পান কোয়ার্টার গার্ডে দায়িত্বরত প্রহরীরা। ঘটনাস্থলে জয়দেবপুর থানার পুলিশ উপস্থিত থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেনানিবাসে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আত্মহত্যার আগে সৈনিক সৌরভ একটি চিরকুটে নিজের দায় স্বীকার করে যান। এতে তিনি পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, সৌরভ ছিলেন দুই সন্তানের জনক। রেখে গেছেন স্ত্রী এবং দুটি অবুঝ মুখ যারা হয়তো আজও জানে না, তাদের বাবা আর কখনো ফিরবেন না।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের এই তরুণ সৈনিকের মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজে অনলাইন জুয়ার ভয়াবহতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved