1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক!

বাউফলে ইউএনও’র পদক্ষেপে ১৩ বছর বয়সী মেয়ে ফিরে পেল জীবন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এক বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকেলের দিকে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ১৫ বছর বয়সী ইব্রাহীমের সঙ্গে অষ্টম শ্রেণি পড়ুয়া মাত্র ১৩ বছর বয়সী জান্নাত আক্তারের বিয়ের আয়োজন চলছিল এমন সংবাদ পেয়ে বেরসিক ইউএনও উপস্থিত হয়ে বিয়েটা বাতিল করেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের পরিবার (প্রাথমিকভাবে অসম্মত) থাকলেও চাপে পড়ে বিয়েতে রাজি হয়। ইউএনও আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপনে তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রয়োগ করে অনুষ্ঠান বন্ধ করে। ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা ও লিখিতভাবে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দিতে বাধ্য করা হয়। 
‘মেয়েটির বয়স প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবারকে সচেতন করে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে’ বলেছেন আমিনুল ইসলাম। 

স্থানীয়রা প্রশাসনের এই সক্রিয়তাকে স্বাগত জানালেও কিছু প্রতিবাদী কণ্ঠে উঠেছে প্রশ্ন— ‘গ্রামে দারিদ্র্য ও অশিক্ষার কারণে এমন ঘটনা ঘটে। শুধু শাস্তি নয়, টেকসই সমাধান চাই’ বলেছেন এক স্কুলশিক্ষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved